পেরুর আন্দিজ পর্বতমালা অঞ্চলে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, পেরু প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এর ওপর অবস্থিত। প্রায় ৪০ হাজার কিলোমিটার দীর্ঘ এই অঞ্চলটি আগ্নেয়গিরির সক্রিয়তা এবং ভূতাত্ত্বিক চ্যুতির জন্য পরিচিত।