পাট রপ্তানি বাড়াতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ

পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

পাট রপ্তানি বাড়াতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ

বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এ বিষয়ে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন।

উদ্যোগের অংশ হিসেবে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এছাড়া, বিশ্ববাজারে পাটের চাহিদা ও সম্ভাবনা তুলে ধরতে অদূর ভবিষ্যতে একটি আন্তর্জাতিক পাট মেলার (ইন্টারন্যাশনাল জুট এক্সপো) আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উৎস: TBS Bangladesh
#পাট#রপ্তানি#বাংলাদেশ#কূটনীতি#বস্ত্র ও পাট মন্ত্রণালয়