পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ৩০ বছর পূর্তির প্রাক্কালে চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে। চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকারি ও জনসংহতি সমিতির (জেএসএস) তথ্যের মধ্যে বড় ধরনের অমিল রয়েছে।
সরকারের দাবি অনুযায়ী, চুক্তির ৭২টি ধারার মধ্যে ৬৫টি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে, জনসংহতি সমিতির দাবি, এখন পর্যন্ত মাত্র ২৫টি ধারা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।