পারস্য উপসাগরে নতুন সীমাবদ্ধ এলাকা ঘোষণা করতে যাচ্ছে ইরান
পারস্য উপসাগরে নতুন একটি সীমাবদ্ধ এলাকা ঘোষণা করার পরিকল্পনা করছে ইরান। এদিকে গত ১০ দিনে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের চলাচল উল্লেখযোগ্য হারে কমেছে।
The Business Standard · 7 সেপ্টেম্বর 2026, 2:50 PM · 2 বার পড়া
ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পারস্য উপসাগরে নতুন একটি সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
শিপিং তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত ১০ দিনে হরমুজ প্রণালী দিয়ে গড়ে প্রতিদিন ১০টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। মে মাসের পর থেকে এটিই সর্বনিম্ন জাহাজ চলাচলের হার।