পাঁচ দিনের টানা ছুটিতে কক্সবাজারে সাত লাখেরও বেশি পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের ভিড় সামলাতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যটকদের আগমনে কক্সবাজারের হোটেল-মোটেলগুলোর প্রায় ৯০ শতাংশ কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে।