পান মশলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে শোকজ নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)। অভিযোগ উঠেছে যে, ঘুরপথে এই পান মশলার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এই আইনি পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট তারকাদের কাছে বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পান মশলার বিজ্ঞাপনে বিতর্ক: শাহরুখ, অজয় ও টাইগারকে শোকজ নোটিস
পান মশলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে শোকজ নোটিস পাঠাল মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)।
উৎস: ABP আনন্দ