পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন প্রাদেশিক নেতাকে আটক করা হয়েছে। দেশটির এক কনিষ্ঠ মন্ত্রী জানিয়েছেন, গত রবিবার এই আটকের ঘটনা ঘটে।
ওই মন্ত্রী আরও জানান, আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। তবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের ছেড়ে দেওয়া হবে।