পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে, অনেক আমলা সরকারি দায়িত্বে থাকা অবস্থাতেই কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পর্তুগালের মতো দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। এই প্রবণতাকে তিনি আমলাদের দেশত্যাগের হিড়িক হিসেবে উল্লেখ করেছেন।
পাকিস্তানের আমলাদের বিদেশে পাড়ি জমানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ খাজা আসিফের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন যে, দেশটির অনেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সরকারি চাকরিতে থাকা অবস্থায় বিদেশে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন।