অতিরিক্ত মুনাফা করায় এক্সন ও শেভরনের সমালোচনা করলেন ট্রাম্প

তেলের উচ্চমূল্যের কারণে রেকর্ড মুনাফা অর্জন করায় এক্সন মবিল ও শেভরনের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

অতিরিক্ত মুনাফা করায় এক্সন ও শেভরনের সমালোচনা করলেন ট্রাম্প

তেলের উচ্চমূল্যের কারণে রেকর্ড মুনাফা অর্জন করায় জ্বালানি কোম্পানি এক্সন মবিল ও শেভরনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে, যা তার পছন্দ নয়। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কোম্পানি দুটি দ্বিতীয় প্রান্তিকে বিপুল পরিমাণ আয় করেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প জ্বালানির দাম কমানোর দাবি জানিয়েছেন।

#ডোনাল্ড ট্রাম্প#এক্সন মবিল#শেভরন#জ্বালানি তেল#বিশ্ববাজার