অতিরিক্ত জ্বালানি ব্যবহারকারীদের জন্য দাম বাড়াচ্ছে ইরান

ইরান সরকার তাদের জ্বালানি কোটার তৃতীয় ধাপের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের জ্বালানির দাম অপরিবর্তিত থাকবে।

অতিরিক্ত জ্বালানি ব্যবহারকারীদের জন্য দাম বাড়াচ্ছে ইরান

ইরান সরকার অতিরিক্ত জ্বালানি ব্যবহারকারীদের জন্য জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় কোটার ১১০ লিটার জ্বালানির দাম অপরিবর্তিত থাকবে। তবে তৃতীয় কোটার জ্বালানির দাম প্রতি লিটার ১ লাখ ইরানি রিয়াল নির্ধারণ করা হয়েছে, যা মুক্তবাজারের বিনিময় হার অনুযায়ী প্রায় ৪ মার্কিন সেন্টের সমান।

#ইরান#জ্বালানি#তেলের দাম#অর্থনীতি#আন্তর্জাতিক সংবাদ