অস্ট্রেলিয়া সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, অধিকাংশ নতুন শিক্ষার্থী এখন থেকে তাদের সঙ্গী বা সন্তানদের অস্ট্রেলিয়ায় সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। অভিবাসন নিয়ন্ত্রণ এবং ভিসা প্রক্রিয়ার মানোন্নয়নের লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ও ব্যাকপ্যাকার ভিসার শর্ত কঠোর
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া, যার ফলে এখন থেকে অধিকাংশ নতুন শিক্ষার্থী তাদের সঙ্গী বা সন্তানদের সঙ্গে নিতে পারবেন না।