অস্ট্রেলিয়ার মেলবোর্নের উত্তরের গ্রামীণ শহর ওয়াঙ্গারাত্তা এলাকায় সোমবার এক ভয়াবহ গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইনস গুরুতর আহত হয়েছেন। হামলায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ।