অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে আগ্রহ বাড়ছে। বিভিন্ন মহলের ধারণা অনুযায়ী, নতুন বেতন কাঠামোয় ফিটমেন্ট ফ্যাক্টর ২.৭৫ থেকে ৩.৫-এর মধ্যে নির্ধারণ করা হতে পারে। এই পরিবর্তনের ফলে সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে ৬৩ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করেই মূলত বেতন বৃদ্ধির হার নির্ধারিত হয়। যদি সরকার ৩.৫ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করে, তবে কর্মীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে চূড়ান্ত কোনো ঘোষণা এখনও আসেনি।