ক্যারোলিন বেজেঙ্গি নামের ট্যাঙ্কারটিতে প্রায় ১০ লাখ ব্যারেল রুশ তেল ছিল, যা এশিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গত ৮ জুন ইয়েমেনের উপকূলে জাহাজটি প্রথম যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক দুটি সূত্রের প্রাথমিক তথ্যানুযায়ী, জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওমানে আটকা পড়া ট্যাঙ্কার থেকে ৪০০ বর্গকিলোমিটার এলাকায় তেল ছড়িয়েছে
ওমানের উপকূলে আটকা পড়া একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া তেলের বিস্তার ৪০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।