ওবিইউ-তে থাকা বৈদেশিক মুদ্রার বিপরীতে ঋণের সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) জমা থাকা বৈদেশিক মুদ্রার বিপরীতে ঋণ গ্রহণের সুযোগ সম্প্রসারিত করেছে।

ওবিইউ-তে থাকা বৈদেশিক মুদ্রার বিপরীতে ঋণের সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) গচ্ছিত বৈদেশিক মুদ্রার বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা আরও বিস্তৃত করেছে। এর আগে এই বৈদেশিক মুদ্রার স্থিতি শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের স্বল্পমেয়াদী চলতি মূলধন ঋণের বিপরীতে জামানত হিসেবে ব্যবহারের সুযোগ ছিল। এখন থেকে এই সুযোগ আরও বাড়ানো হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে।

#বাংলাদেশ ব্যাংক#ওবিইউ#বৈদেশিক মুদ্রা#ব্যাংকিং#অর্থনীতি