গবেষকদের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে যে, ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যান্ডিরু এবং অন্যান্য নজরদারি সংস্থাগুলো অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশাল গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেছে। মার্কিন সরকারের কালো তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি গুগল, কমকাস্ট এবং রাশিয়ার ইয়ানডেক্সের মতো প্ল্যাটফর্মগুলোর বিজ্ঞাপন নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পেয়েছিল। এই নেটওয়ার্কগুলো ব্যবহার করেই তারা তাদের নজরদারি কার্যক্রম চালিয়েছে বলে জানা গেছে।
অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে বিশাল গোয়েন্দা কার্যক্রম চালিয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান
গবেষকদের তথ্য অনুযায়ী, ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যান্ডিরুসহ বেশ কিছু নজরদারি সংস্থা অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেছে।