অনিশ্চয়তার মুখে 'বার্বি ২', ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ নির্মাতারা

জনপ্রিয় সিনেমা 'বার্বি'-এর সিক্যুয়েল নির্মাণের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে প্রধান কলাকুশলীদের আর্থিক সমঝোতা না হওয়ায় আটকে গেছে পরবর্তী পর্বের কাজ।

অনিশ্চয়তার মুখে 'বার্বি ২', ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ নির্মাতারা

২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা 'বার্বি'-এর সিক্যুয়েল নির্মাণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ওয়ার্নার ব্রাদার্স এবং সিনেমাটির সৃজনশীল দলের মধ্যে আর্থিক বিষয় নিয়ে আলোচনা থমকে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্গট রবি, গ্রেটা গারউইগ এবং রায়ান গসলিংয়ের সঙ্গে ওয়ার্নার ব্রাদার্সের সমঝোতা না হওয়ায় 'বার্বি ২' নির্মাণের ভবিষ্যৎ এখন ঝুলে আছে।

#বার্বি ২#ওয়ার্নার ব্রাদার্স#মার্গট রবি#হলিউড#সিনেমা