মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বর্তমান অবস্থা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ৮১ বছর বয়সী সু চি ২০২২ সালের শেষের দিকে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকে আর জনসমক্ষে আসেননি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তিনি অন্তরালে রয়েছেন। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে তার শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
অং সান সু চির বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির জনসমক্ষে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটছে না।