আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, অক্টোবর মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল থাকবে না।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।