অক্টোবর ২০২৫-এর যুদ্ধবিরতির পর থেকে গাজায় ৩৫১ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ইউনিসেফের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে গাজায় ৩৫১ জন শিশু প্রাণ হারিয়েছে এবং প্রায় ৮ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে।

অক্টোবর ২০২৫-এর যুদ্ধবিরতির পর থেকে গাজায় ৩৫১ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ইউনিসেফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ৩৫১ জন শিশু নিহত হয়েছে। এছাড়া যুদ্ধের সময় বা যুদ্ধবিরতির পরবর্তী সময়ে প্রায় ৬০ হাজার শিশু তাদের বাবা-মা অথবা উভয়কেই হারিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গাজায় বর্তমানে প্রায় ৮ লাখ শিশু বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

#গাজা#ইউনিসেফ#শিশু মৃত্যু#যুদ্ধবিরতি#ফিলিস্তিন