অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক হওয়ার মিথ্যা দাবি করে এবং স্বাস্থ্যসেবা খাতে উচ্চপদস্থ পদে কাজ করার ভুয়া তথ্য দিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) চাকরি বাগিয়ে নিয়েছিলেন এক ব্রিটিশ-বাংলাদেশি। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, তিনি এভাবে মোট ১৩টি চাকরি হাতিয়ে নেন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার পাউন্ড প্রতারণা করেন। এই অপরাধের দায়ে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অক্সফোর্ড ডিগ্রির মিথ্যা তথ্য দিয়ে এনএইচএস-এ প্রতারণা: ব্রিটিশ-বাংলাদেশির ৪ বছরের কারাদণ্ড
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভুয়া ডিগ্রি দেখিয়ে এবং কর্মজীবনের মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাজ্যের এনএইচএস-এ চাকরি নিয়ে ১ লাখ ৭০ হাজার পাউন্ড প্রতারণার দায়ে এক ব্রিটিশ-বাংলাদেশিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উৎস: TBS Bangladesh