বাংলাদেশ রেলওয়ে তাদের ৩৫৮ কোটি টাকা ব্যয়ে কেনা অব্যবহৃত লাগেজ ভ্যানগুলোকে যাত্রী কোচে রূপান্তরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই ভ্যানগুলোকে মেট্রো ট্রেনের আদলে তৈরি করা হবে। এতে বসার আসনের চেয়ে দাঁড়িয়ে ভ্রমণের জন্য বেশি জায়গা রাখা হবে, যাতে দাঁড়িয়ে যাওয়ার টিকিটধারী যাত্রীদের সুবিধা হয়। তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অব্যবহৃত লাগেজ ভ্যানকে যাত্রী কোচে রূপান্তরের পরিকল্পনা রেলওয়ের
৩৫৮ কোটি টাকা ব্যয়ে কেনা অব্যবহৃত লাগেজ ভ্যানগুলোকে যাত্রী কোচে রূপান্তরের একটি প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ রেলওয়ে।
উৎস: TBS Bangladesh