লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, আগামী বছরটিই সম্ভবত তার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর। তিনি আরও বলেন, মাঠ ছাড়ার আগে তিনি ফুটবলে একটি স্মরণীয় উত্তরাধিকার রেখে যেতে চান। রবিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে নিজের অবসরের বিষয়ে এই ইঙ্গিত দেন তিনি।
অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, জানালেন আগামী বছরই হতে পারে শেষ
ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি জানিয়েছেন, আগামী বছরটিই তার ক্যারিয়ারের শেষ বছর হতে পারে।