যুক্তরাজ্য, নরওয়ে এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টায় রাশিয়ার একটি গোপন নৌ-অভিযান ব্যর্থ হয়েছে। আর্কটিক অঞ্চলে গুরুত্বপূর্ণ সাবমেরিন ক্যাবল ধ্বংসের সক্ষমতা যাচাইয়ের জন্য রাশিয়া এই প্রযুক্তিগত পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছিল। ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেই এই ঘটনাটি সামনে এলো।
ন্যাটোর তৎপরতায় নস্যাৎ রাশিয়ার সাবমেরিন ক্যাবল নাশকতার পরিকল্পনা
আর্কটিক অঞ্চলে গুরুত্বপূর্ণ সাবমেরিন ক্যাবল ধ্বংসের লক্ষ্যে রাশিয়ার একটি গোপন নৌ-অভিযান নস্যাৎ করেছে ন্যাটো মিত্ররা।