উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ন্যাটো নেতারা দেশটির বৈধ সার্বভৌম অধিকার চর্চাকে হুমকি হিসেবে চিত্রিত করছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এই বিবৃতিতে ন্যাটো সম্মেলনের তীব্র নিন্দা জানানো হয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু হওয়া উচিত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো থেকেই।
ন্যাটো সম্মেলনের নিন্দা জানাল উত্তর কোরিয়া
ন্যাটো সম্মেলনে উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকার চর্চাকে হুমকি হিসেবে তুলে ধরার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং।