প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান ইস্যুতে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করবে না তার প্রশাসন।
রয়টার্স ও ইপসোস-এর সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ট্রাম্পের ইরান নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ নাগরিক অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি রিপাবলিকান দলের প্রতি চারজন সমর্থকের মধ্যে একজনও তার এই কার্যক্রমের সমালোচনা করেছেন।