নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে মোদি সরকারের প্রতি প্রিয়াঙ্কার আহ্বান

ভারতে গত এক দশকে ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে মোদি সরকারের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে মোদি সরকারের প্রতি প্রিয়াঙ্কার আহ্বান

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী নতুন শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে মোদি সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে অভিযোগ করেন যে, গত দশ বছরে ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। প্রিয়াঙ্কা আরও দাবি করেন, এসব ঘটনায় জড়িত কোনো 'মাফিয়া' চক্রকে এখন পর্যন্ত শাস্তির আওতায় আনা হয়নি।

#প্রিয়াঙ্কা গান্ধী#মোদি সরকার#শিক্ষাব্যবস্থা#প্রশ্নপত্র ফাঁস#ভারত