সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বৃদ্ধির মতো বিভিন্ন নেতিবাচক প্রভাব নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিশাল অংকের অর্থের যোগান কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।