নতুন আমদানি নীতিতে ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউসের ভিত্তি স্থাপন

নতুন আমদানি আদেশে প্রথমবারের মতো সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউসকে দেশের বাণিজ্য ও লজিস্টিক অবকাঠামোর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন আমদানি নীতিতে ফ্রি ট্রেড জোন ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউসের ভিত্তি স্থাপন

২০২১-২০২৪ সালের আমদানি আদেশের তুলনায় নতুন আদেশে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগের আদেশে মূলত রপ্তানিমুখী শিল্পের জন্য বন্ড সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকলেও, নতুন আদেশে সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউসকে স্পষ্টভাবে দেশের বাণিজ্য ও লজিস্টিক অবকাঠামোর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করা হয়েছে।

#আমদানি নীতি#বাণিজ্য#বন্ডেড ওয়্যারহাউস#লজিস্টিক#অর্থনীতি