র্যাবের তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই রাতে নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ববি বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। দীর্ঘদিনের জমানো প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদীতে ২০ হাজার টাকার জন্য বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা: গ্রেপ্তার ৫
নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনে জমানো ২০ হাজার টাকা ছিনিয়ে নিতে ববি বেগম নামের এক বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতন করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উৎস: TBS Bangladesh