নড়াইলের কালিয়ার বাড়িঘরে আগুন ও ভাঙচুরের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় বেশ কিছু বাড়িঘরে আগুন ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, শুক্রবার সন্ধ্যা থেকে এসব ঘটনা ঘটেছে।

নড়াইলের কালিয়ার বাড়িঘরে আগুন ও ভাঙচুরের অভিযোগ

বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার কয়েকটি গ্রামে বাড়িঘরে আগুন দেওয়ার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পর থেকে তাদের অনেকের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে পুলিশের ভাষ্যমতে, কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলো অতিরঞ্জিত।

#নড়াইল#কালিয়া#অগ্নিসংযোগ#বাংলাদেশ#সংবাদ