নোয়াখালীর এক বিদ্যুৎ গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিল আসে ১ লাখ ১০ হাজার টাকা। অথচ আগের পাঁচ মাসে তার গড় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল মাত্র ১৮৭ ইউনিট। অস্বাভাবিক এই বিলের বিপরীতে সেপ্টেম্বর মাসে ৬,০০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হয়েছিল।
ভুল বিলের বিষয়টি নজরে আসার পর তা সংশোধন করা হয়েছে এবং বিলের পরিমাণ কমিয়ে ১,২৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের এক কর্মীকে প্রত্যাহার করা হয়েছে।