নিউ ইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি রেস্তোরাঁ কর্মী নিহত

নিউ ইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে ইউসুফ রাজু নামে এক বাংলাদেশি রেস্তোরাঁ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিউ ইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি রেস্তোরাঁ কর্মী নিহত

নিউ ইয়র্কের ব্রাউনসভিল এলাকার ৮৪২ রকওয়ে অ্যাভিনিউতে অবস্থিত 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা' রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি কর্মী মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

#নিউ ইয়র্ক#বাংলাদেশি#বন্দুক হামলা#ব্রুকলিন#নিহত