আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা থেকে সরছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরকালে গ্রেফতার হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে তার নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী প্রস্তুত রাখা হবে।
সফরের বিরোধিতা করে বক্তব্য দেওয়া নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে 'বিদ্বেষ ছড়ানো নির্বাচিত কর্মকর্তা' হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির পরোয়ানা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।