আফগানিস্তানে নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দেশটির নারী ফুটবলাররা। ফিফার পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর তারা নির্বাসনে থেকেই জাতীয় দল গঠনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন আফগান নারী ফুটবলাররা।
নির্বাসনে আফগানিস্তানের নারী ফুটবল দল
দেশে খেলার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ফিফার অনুমতি নিয়ে বিদেশের মাটিতে জাতীয় দল গঠন করছেন আফগানিস্তানের নারী ফুটবলাররা।