স্থানীয় নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে কমিশনকে 'মেরুদণ্ডহীন' আখ্যা দিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রতিমন্ত্রী যে মন্তব্য করেছেন তা মেনে নেওয়া হবে এবং এর বিপরীতে কোনো পাল্টা মন্তব্য করার সাহস তিনি করবেন না।