নিরাপত্তা শঙ্কায় ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজিরা দেবেন জিয়াউল আহসান

নিরাপত্তাজনিত কারণে এনটিএমসি-এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে সশরীরে আদালতে হাজির না করে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

নিরাপত্তা শঙ্কায় ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজিরা দেবেন জিয়াউল আহসান

এনটিএমসি-এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে সশরীরে আদালতে হাজির না করে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম জানিয়েছেন, জিয়াউল আহসানকে কারাগারে রেখেই অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সিংয়ের মাধ্যমে আইনি কার্যক্রমে যুক্ত থাকার অনুমতি দিয়েছে আদালত।

উৎস: TBS Bangladesh
#জিয়াউল আহসান#এনটিএমসি#ট্রাইব্যুনাল#আদালত#বাংলাদেশ