বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) জানিয়েছে, নিরাপদ ও আধুনিক এভিয়েশন ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে সিভিল এভিয়েশন একাডেমিতে 'এটিসি বেসিক কোর্স নং ৩৬' শুরু হয়েছে।
এবারের এই কোর্সে মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে আটজন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য এবং ছয়জন সিএএবি-এর কর্মী।