নিলামে উঠছে ম্যারাডোনার সেই 'হ্যান্ড অব গড' বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত গোল 'হ্যান্ড অব গড'-এ ব্যবহৃত বলটি নিলামে তোলা হচ্ছে।

নিলামে উঠছে ম্যারাডোনার সেই 'হ্যান্ড অব গড' বল

মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে গোলটি করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। সেই ম্যাচে গোলরক্ষককে ফাঁকি দিয়ে হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন তিনি। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করেছিল। ঐতিহাসিক সেই ম্যাচে ব্যবহৃত বলটি এখন যুক্তরাষ্ট্রে নিলামে তোলা হচ্ছে।

#ম্যারাডোনা#ফুটবল#নিলাম#আর্জেন্টিনা#হ্যান্ড অব গড