ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি টোকেন '$TRUMP'-এর দরপতনের মধ্যেই ভার্জিনিয়ার স্টার্লিংয়ে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল ক্লাবে একটি গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
এর আগে প্রায় ২০ মাস আগে অনুষ্ঠিত প্রথম গালা আয়োজনে ২২০ জন ধনী ক্রিপ্টো বিনিয়োগকারী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের সুযোগ পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। তবে এবারের আয়োজনে বিনিয়োগকারীদের সেই আগ্রহ আগের তুলনায় অনেকটাই কমেছে বলে জানা গেছে।