বাংলাদেশের নগর উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংক অতিরিক্ত ৯৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নগর এলাকার মৌলিক সেবার মান উন্নত করা। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রাজস্ব আদায়ের হার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নগর উন্নয়নে আরও ৯৫ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের নগর অবকাঠামো ও সেবার মানোন্নয়নে বিশ্বব্যাংক অতিরিক্ত ৯৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।