ক্রিশ্চিয়ান মেটাল ব্যান্ড 'ডেমন হান্টার' নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ব্যান্ডের অভিযোগ, নেটফ্লিক্সের নতুন কে-পপ সিরিজের নাম তাদের ব্যান্ডের নামের সাথে হুবহু মিলে যায়।
ব্যান্ডটির দাবি, নেটফ্লিক্সের এই সিরিজের চলচ্চিত্র, মিউজিক রিলিজ, মার্চেন্ডাইজ এবং পরিকল্পিত বিশ্বব্যাপী কনসার্ট ট্যুর তাদের নিজস্ব কার্যক্রমের সাথে সাংঘর্ষিক।