নেপালে ভারী বৃষ্টিপাত ও এর ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে পাহাড়ি এলাকায় ভ্রমণকারী অনেক পর্যটক ও তাদের গাইড আটকা পড়েছেন।
আটকা পড়া পর্যটকরা জানিয়েছেন, পাহাড়ি পথ থেকে নিচে নেমে আসার যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তাঘাট ভেঙে যাওয়া এবং সেতু ভেসে যাওয়ায় তাদের নিচে নামতে তিন থেকে চার দিন পর্যন্ত সময় লাগছে।