নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে পৌঁছেছে। দুর্যোগে এখনো প্রায় ১০০০ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক। বন্যা ও ভূমিধসের কারণে কাঠমান্ডুর সঙ্গে তিব্বতের লাসার সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাকৃতিক এই দুর্যোগে অসংখ্য গ্রাম ও উপত্যকা প্লাবিত হয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র, রাস্তাঘাট এবং সেতু ধ্বংস হয়ে গেছে। দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন। এদিকে, নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।