নাভানা সিএনজির শেয়ার বাজেয়াপ্ত করার অনুমতি পেল বাংলাদেশ ফাইন্যান্স

বাংলাদেশ ফাইন্যান্স থেকে নেওয়া ঋণের বিপরীতে বন্ধক রাখা নাভানা সিএনজি লিমিটেডের শেয়ার বাজেয়াপ্ত করার অনুমোদন দিয়েছে বিএসইসি।

নাভানা সিএনজির শেয়ার বাজেয়াপ্ত করার অনুমতি পেল বাংলাদেশ ফাইন্যান্স

বাংলাদেশ ফাইন্যান্স থেকে ঋণ গ্রহণের সময় নাভানা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাভানা লিমিটেড তাদের সিস্টার কনসার্ন নাভানা সিএনজি লিমিটেডের ২০ দশমিক ৭৫ লাখ শেয়ার বন্ধক রেখেছিল। এই শেয়ারগুলো বাজেয়াপ্ত করার জন্য বাংলাদেশ ফাইন্যান্স যে আবেদন করেছিল, তাতে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

#বিএসইসি#বাংলাদেশ ফাইন্যান্স#নাভানা সিএনজি#শেয়ার বাজার#অর্থনীতি