নারীর হেনস্তার ভিডিও ধারণ করায় পুলিশি হামলার শিকার সাংবাদিক

এক নারীকে হেনস্তার ভিডিও ধারণ করার সময় পুলিশের হামলার শিকার হয়েছেন গ্লোবাল টিভির এক সাংবাদিক। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।

নারীর হেনস্তার ভিডিও ধারণ করায় পুলিশি হামলার শিকার সাংবাদিক

গ্লোবাল টিভির মোবাইল সাংবাদিক বুলবুল হোসেন পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। এক নারীকে হেনস্তার দৃশ্য ভিডিও ধারণ করার সময় তিনি এই হামলার শিকার হন বলে অভিযোগ করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

#সাংবাদিক#পুলিশ#ঢাকা#হামলা#গ্লোবাল টিভি