নারায়ণগঞ্জে মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে আরও এক শিক্ষার্থীর মৃত্যু, বেড়ে ৩

নারায়ণগঞ্জের মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

নারায়ণগঞ্জে মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে আরও এক শিক্ষার্থীর মৃত্যু, বেড়ে ৩

নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৩ বছর বয়সী লামিয়া আক্তার শাপলা নামের ওই শিক্ষার্থী গতকাল ১ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। এ নিয়ে এই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো।

উৎস: TBS Bangladesh
#নারায়ণগঞ্জ#মাদ্রাসা#বিদ্যুৎস্পৃষ্ট#দুর্ঘটনা#মৃত্যু