নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ তুলেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। এছাড়া তল্লাশি চালিয়ে শতাধিক দেশীয় অস্ত্র (বল্লম) উদ্ধার করা হয়েছে।