নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে

নাইজেরিয়ায় ৩২ জন আরোহী বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে

নাইজেরিয়ায় ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির মন্ত্রী ফেস্টাস কিয়ামো এক বিবৃতিতে জানিয়েছেন, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

#নাইজেরিয়া#হেলিকপ্টার বিধ্বস্ত#সামরিক বিমান#উদ্ধার অভিযান#আন্তর্জাতিক সংবাদ