১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' গোলটি যে বল দিয়ে করা হয়েছিল, তা নিলামে ৩৩ লাখ ডলারে বিক্রি হয়েছে। ম্যাচটির দায়িত্বে থাকা তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের ম্যাচ শেষে বলটি নিজের সংগ্রহে রেখে দিয়েছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলটি তার কাছেই ছিল।
ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' গোল করা বলটি ৩৩ লাখ ডলারে বিক্রি
১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার বিতর্কিত সেই গোল করা বলটি নিলামে ৩৩ লাখ ডলারে বিক্রি হয়েছে।
উৎস: TBS Bangladesh